আল মামুন | ০৯:২০ পিএম, ২০২১-০৫-০৮
খাগড়াছড়ি পৌর শহরের সার্কিট হাউসের রাস্তার কার্পেটিং করা রোলারের ধাক্কায় প্রাণ গেলো নির্মাণ শ্রমিক মোঃ জাফর আলী'র(৬৫) এর। একই ঘটনায় পর্বত আলী(৪০) নামে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয়েছে। মৃত জাফর আলী সদর উপজেলার উত্তর সবুজবাগ এলাকার মৃত মোঃ বশির উদ্দিনের ছেলে। সে দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
কাজের শ্রমিক রমজান আলী জানান, হঠাৎ করে টিলার উপর থেকে কার্পেটিং করার রোলারটি নিছের দিকে নেমে আসতে শুরু করে। এক পর্যায়ে ড্রাইভার নিয়ন্ত্রণ করতে না পেরে লাপ দিয়ে পড়ে যায়। গাড়িটি গিয়ে নিছে থাকা আরেকটি মেসিনের সাথে দুইজনের গায়ে ধাক্কা দিলে এতে গুরতর আহত হয় নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা। গুরুত্বর অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।
মৃত ব্যাক্তির ছেলে খোরশেদ আলম(২৪) জানান, আমরা অসহায় গরীব মানুষ। আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যে কাজে গিয়ে আমার বাবা মারা গেছে তারা যদি সমন্বয় করে আমাদের পরিবারের দিকে একটু সুদৃষ্টি দেয় এটাই আমার কাম্য।
২নং ওয়ার্ড কাউন্সিলর মানিক পাটোয়ারী জানান, এই ঘটনা খুবই মর্মান্তিক। মৃত ব্যক্তি আমার ওয়ার্ডের লোক। এটি পরিবারের জন্য দুঃখের বিষয়। এ বিষয়ে পৌর মেয়র ও ঠিকাদারসহ বসে একটা সমন্বয় করে এই পরিবারের জন্য যতোটুক সম্ভব করবো আমরা।
খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, পৌর এলাকায় রাস্তার কাজে গিয়ে এই লোকটি মারা গেছে। আমরা তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। এই বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে বসে শোকাহত পরিবারের জন্য যতোটুকু সম্ভব সহযোগিতা করবো।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। হাসপাতালে লাশ পুলিশের হেফাজতে আছে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited