আল মামুন | ০২:৪৫ পিএম, ২০২১-০৫-০৯
আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: অসহায় দুস্থ ও কর্মহীন ২শ ২০ পরিবার এর মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।
রবিবার (৯ মে ২০২১) সকালে খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও খাগড়াছড়ি সদর জোনের ব্যবস্থাপনায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্য সহায়তার মধ্যে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, আধা কেজি লবন, ১ কেজি চিনি, ১ টি সাবানসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করে।
এসব খাদ্য সামগ্রী তুলে দেন, খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর মো: সুলতান মাহমুদ শেখ ও এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক।
করোনা মোকাবেলায় দেশব্যাপী সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে এবং দেশের সংকটময় মুহূর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনী।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited