ওমর ফারুক সুমন | ০৭:৩২ পিএম, ২০২১-০৫-০৯
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ১,০৮০ টাকা মণে নিবন্ধনকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে।
রবিবার (৯ মে) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয়ের সামনে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রিটন দেওয়ান, উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর কর্মকর্তা শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত ওসিএলএসডি মংহ্লুপ্রু মারমা, প্রেস-ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশসহ বিভিন্ন ব্লকের কৃষি ব্লক সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
এবার উপজেলার নিবন্ধিত ৩০৩ জন কৃষক প্রতি কেজি ধান ২৭ টাকা করে ১,০৮০ টাকা মণে সর্বোচ্চ ৩ মেট্রিকটন ও সর্বনিম্ন ১ মেট্রিকটন ধান বিক্রি করতে পারবে।
ধান সংগ্রহ উৎসব উদ্বোধন শেষে উপস্থিত কৃষকদের প্রতি অনুরোধ করেন শুকনো ও চিটা মুক্ত ধান সরবরাহের।এছাড়াও কৃষকদের সর্বোচ্চ সম্মান দিয়ে ধান সংগ্রহের প্রতি জোর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
এদিকে ধানের ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষকও।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited