মেহেরাজ হোসেন সুজন | ১১:৪৮ পিএম, ২০২১-০৫-০৯
করোনায় অসহায় হয়ে পড়া দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা করা হয়েছে।
রবিবার (০৯ মে) নানিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে ও নানিয়ারচর জোন সুদক্ষ দশ এর ব্যবস্থাপনায় নানিয়ারচর সদর এলাকার অর্ধশতাধিক পরিবারের মাঝে নিত্য দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপ-অধিনায়ক নানিয়ারচর জোন মেজর এস এম রুবাইয়াত হোসাইন (পিএসসি)।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি করে পেঁয়াজসহ করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক প্রদান করা হয়।
সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক পেয়ে এলাকার সাধারণ মানুষজন অত্যন্ত খুশি।
করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় উপ-অধিনায়ক নানিয়ারচর জোন মেজর এস এম রুবাইয়াত হোসাইন (পিএসসি)।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited