নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৬ পিএম, ২০২১-০৫-১০
“আলোকিত আগামীর প্রত্যয়ে আমরা” এই স্লোগানে প্রতি বছরের ন্যায় নিয়মিত প্রজেক্ট এর আওতায় এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষদের মাঝে ঈদের নতুন কাপড় উপহার হিসেবে পৌছে দেয় প্রিয় রাঙামাটি ভূষণছড়া ইউনিয়ন শাখার সদস্যরা।
বিগত ২০১৬ থেকে ধারাবাহিকভাবে “প্রিয় রাঙামাটি” এই বিতরণ কর্মসূচি চালিয়ে আসছে। ভবিষ্যতে এই নিয়মিত কার্যক্রম বহাল রাখার প্রতিশ্রুতি জানিয়ে প্রিয় রাঙামাটির প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী বলেন, শহরের সকল ভালো কাজের অংশীদার হওয়ার পাশাপাশি আমরা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ও "আলোকিত আগামীর প্রত্যয়ে আমরা" সে স্লোগানকে সামনে রেখে আমরা এই মহামারী পরিস্থিতিতে কিছু মানুষের চাহিদা মেটাতে ঈদে নতুন কাপড় বিতরণ করে দূর্গম পাহাড়ের ভূষণছড়া ইউনিয়ন শাখা।
১ম পযার্য়ে "প্রিয় রাঙামাটি" বরকল উপজেলা শাখাও ভূষণছড়া ইউনিয়ন চেষ্টা করেছে তাদের সাধ্যের মধ্যে ২০টা মধ্যবিত্ত অসহায় মানুষ গুলোর পাশে দাড়াঁতে তাদের এই বিতরণ কর্মসূচী।
লকডাউন এর এমন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ভূষণছড়া ইউনিয়ন শাখার সভাপতি আমির হামজা।
তিনি জানান,আমরা সব সময় অসহায়দের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ভূষণছড়া ইউনিয়ন শাখার এই বিতরণে যারা সার্বিক সহায়তা করেছেন তাদের প্রতি জেলা ইউনিট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রিয় রাঙামাটি বরকল উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম জানান,আমরা সারা রমজান জুড়ে বরকল উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় মানুষের মাঝে সাধ্যমতো পাশে দাঁড়িয়েছি। তারই ধারাবাহিকতায় আজ ভূষণছড়া ইউনিয়ন শাখা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। সমাজের বিত্তবান শ্রেণির মানুষেরা যদি আমাদের পাশে দাঁড়ায় আমরা আরো ভালো কাজ করতে পারবো আশা করি।
এতে উপস্থিত ছিলেন প্রিয় রাঙামাটির ভূষনছড়া ইউনিয়ন সভাপতিঃ আমির হামজা,সাধারন সম্পাদকঃ সুজন তালুকদার, হাসান রাজু,আবু তালেব হাসান মাহামুদ, সাকিল মন্ডল,ইমরান পারভেজ, ইমন হোসেন, মামুন হোসেন, রাকিব হোসেন, ইমরান মুসা আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সাধুবাদ জানান প্রিয় রাঙামাটি ভূষণছড়া ইউনিয়ন শাখাকে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited