আল মামুন | ০৯:০৩ পিএম, ২০২১-০৫-১১
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে নারী ও কণ্যা শিশুর ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের অধীনে জেলার ১শ’টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে ২০২১) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে নেই পার্বত্য চট্টগ্রাম। সারাদেশের সাথে তাল মিলিয়ে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে পার্বত্যাঞ্চলও। প্রধানমন্ত্রীর ঐকান্তিক দুরদর্শী প্রচেষ্টায় শিক্ষার প্রসারে নানামূখী উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন,ডিজিটাইজেশনের এই যুগে শিক্ষার প্রসার ঘটাতে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে।
এরই অংশ হিসেবে মাল্টিমিডিয়া প্রক্রিয়ায় শিক্ষার্থীরা তাদের পাঠ গ্রহণ করবে। সে সাথে পার্বত্য অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরেন তিনি। খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা,নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,ইউএনডিপির জেনারেল ম্যানেজার প্রিয়তোষ চাকমা,খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম প্রমূখ।
অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা,এমএ জব্বার,খোকনেশ^র ত্রিপুরা, মাঈন উদ্দিন,শুভ মঙ্গল চাকমা,নিলোৎপল খীসা,শতরূপা চাকমা,শাহিনী আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তকর্তারা এতে অংশ নেয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited