নিজস্ব প্রতিবেদক | ০১:০০ এএম, ২০২১-০৫-১২
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ১০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলার এসকল পরিবারের ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার গুলো তুলে দেয়া হয়।
এসময়, সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব রুদ্র মোহম্মদ জিয়াদ, সহোযোগিতায় ছিলেন ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক আজিজুল ইসলাম নাহিদ সহ অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার পলিন, দেলোয়ার হোসাইন, মনির, সেতু।
ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব রুদ্র মোহম্মদ জিয়াদ বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্দেশে আমরা রাঙামাটিতে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও যে সকল পরিবারের ঈদের বাজার করার সামর্থ নেই তাদেরকে প্রথমে চিহ্নিত করে তালিকা ভুক্ত করি।
পরে আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে ১০০ জন অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ উপহার গুলো তুলে দিয়েছি। আমি রাঙামাটির যারা বিত্তবান আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই। আমরা যদি এক’শ, দুই’শ বা তিন’শ পরিবারের দায়িত্ব নেয় তাহলে হয়তো সমাজের এই অসহায় মানুষ গুলো পরিবার নিয়ে বেঁচে থাকার ভরসা পাবে।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাউল, চিনি, সেমাই, দুধ, নুডুলস, বাদাম,কিসমিস।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited