এম এইচ ইকবাল | ০১:১৯ এএম, ২০২১-০৫-১২
রাঙ্গামাটি কাউখালী উপজেলার কাশখালী গ্রামের ৩০ অসহায়-গরিব পরিবারের মাঝে ২য় বারের মত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১১ মে কাউখালী উপজেলার কাশখালী যুব সমাজের উদ্যাগে কাশখালী, আমতল, রাঙ্গীপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌছে দেন তারা। ঈদ উপহার সামগ্রী হিসেবে, ২ কেজি বাংলা সেমাই, ৩ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি আলু, বাদাম, কিসমিস, মসলা ও মাস্ক বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কাশখালী যুব সমাজের ঈদ উপহার সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক মোঃ পারভেজ মোশারফ, যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম সদস্য মোঃ আরিফ হোসেন, ইয়াছিন, নায়েম, শান্ত, সাহেদসহ আরও কমিটির সদস্যবৃন্দগণ।
এসময় কাশখালী যুব সমাজের আহ্বায়ক মো: পারভেজ বলেন- আমাদের যাদের সামর্থ্য রয়েছে তাদের গরিব মানুষের পাশে থাকা উচিত। সমাজে যারা বিত্তবান রয়েছে তারা যদি সঠিকভাবে জাকাতের টাকা দেন তাহলে সমাজের গরিব পরিবারগুলো হাসি-খুশিভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। আমাদের সবারই উচিত গরিবের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited