আইয়ুব চৌধুরী | ০১:৩৮ এএম, ২০২১-০৫-১২
করোনা ভাইরাস মোকাবেলায় দেশ ব্যাপী মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রথম থেকে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় ১১ মে মঙ্গলবার কাপ্তাই ২৩ বেঙ্গল ডেয়ারিং টাইর্গাস জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ গাজী মিজানুর রহমান এর নির্দেশনায় রাজস্থলী সাব জোনের ব্যবস্থাপনায় রাজস্থলী উপজেলার পাহাড়ী বাঙ্গালী পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবার কে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিতরন করা হয়। এ ছাড়া ও সেনা সদস্যরা পায়ে হেঁটে নদীর পানিতে ভিজে দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনসাধারনের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে সামাজিক দুরুত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী পৌছে দেয়।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পেয়ে এলাকার সাধারন মানুষ জন অত্যন্ত খুশি। করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মুহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসছে কাপ্তাই জোনের সেনা সদস্যরা।
করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় রাজস্থলী সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন দেবাশীষ সরকার।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited