নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৭ পিএম, ২০২১-০৫-১২
করোনাকালীন দূর্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় বরাদ্দকৃত করোনা ভাইরাস মোকাবিলায় রাঙামাটির বরকল উপজেলায় ৬শত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সুভলং বাজার ও বরকল সদর বাজার, আইমাছড়াসহ পৃথকভাবে ৪টি ইউনিয়নের ৬০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা।
আজ বুধবার (১২ মে) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা পরিষদের সহযোগিতায় বরকল উপজেলার এ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কমুার চাকমা উপস্থিতি ছিলেন। এছাড়াও সুবলং ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সদস্য আব্দুল আজিজ ও বরকল উপজেলা আওয়ামী-যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: মনির হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা কর্মসূচিতে অংশ নেয়।
বিতরণকালে জেলা পরিষদের সদস্য সুবির চাকমা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের গরীব ও দুস্থদের জন্য পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে করোনা এই ক্রান্তিকালে কর্মহীন জনগণের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। জননেতা দীপঙ্কর তালুকদার এমপির নির্দেশ মোতাবেক জেলার ১০ হাজারের পরিবারের বিতরণের অংশ হিসেবে চাল, ডাল, আলু, তেল ইত্যাদি সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। বরকল উপজেলায় ৬শ পরিবারকে চারটি ইউনিয়নে যথাক্রমে সুভলং ও বরকল সদর, আইমাছড়া, ভূষণছড়া ইউনিয়নসহ পরিবারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।
তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান। তিনি বলেন, বৃত্তবানরা যদি এগিয়ে আসে তা হলে অসহায় কর্মহীন মানুষরা এই করোনা মহামারীতে কষ্ট ভোগ করবে না। আর আমাদের সবাইকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশপাশি সরকারের প্রচারিত স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলার আহবান জানান তিনি।
ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে, খাদ্য সামগ্রী ও ৬শত জনের মাঝে ২৫০ টাকা হারে নগদ অর্থ বিতরণ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited