কাপ্তাই প্রতিনিধি | ০৩:২৬ পিএম, ২০২০-০৯-২৭
কাপ্তাইয়ে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় বেকার হওয়া সংশ্লিষ্ট অসহায়দের ত্রাণ সহায়তা দিয়েছে ২৩ ইস্ট বেঙ্গল ডেয়ারিং টাইগার্স কাপ্তাই জোন। ২৪ পদাতিক ডিভিশনের ১০৫ পদাতিক বিগ্রেডের নির্দেশনায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার (২৭ই সেপ্টেম্বর) দুপুরে প্রজেক্ট এলাকায় এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
করোনা সংক্রামণ প্রতিরোধে কাপ্তাইয়ের ৬টি পর্যটন কেন্দ্র দীর্ঘ ৬মাস বন্ধ থাকায় বেকার হয়েছে এ খাতে সংশ্লিষ্ট হাজারো পরিবার। এ খাতে কর্মসংস্থান গড়ে উঠা অতি দরিদ্র এসব বেকার শ্রমিকদের পরিবারকে ত্রাণ সহায়তা বিতরণ করেন, কাপ্তাই ২৩ বেঙ্গলের মেজর মো. মঞ্জুর হোসেন। ত্রাণ সহায়তা হিসেবে এসময় চাউল, ডাল, আলু, তৈল, পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
কাপ্তাই ২৩ বেঙ্গলের মেজর মো. মঞ্জুর হোসেন জানান, অপরুপ সুন্দর্যের লীলাভূমি রাঙামাটির কাপ্তাই। সুন্দর্যের মোহজালে এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। কর্মসংস্থান হয়েছে হাজারও মানুষের। বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘ ৬ মাস বন্ধ এখানের পর্যটন কেন্দ্র। ফলে এ খাতে সংশ্লিষ্ট হাজারও পরিবার বেকার হয়ে পড়েছে। আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সেসব কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এটি ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এর আগেও ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited