নিজস্ব প্রতিবেদক | ০৮:০১ পিএম, ২০২১-০৫-১৭
ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় কেটে যারা বাড়িঘর নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, আসন্ন বর্ষা মৌসুমে রাঙামাটির ঝুঁকিপূর্ণ এলাকায় যাতে আর একটিও প্রাণহানীর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে। ঝুঁকি দেখলে যারা বাড়িঘর ছেড়ে যাবে না তাদেরকে প্রশাসন জোর করে উঠিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।
সোমবার (১৭ মে) বিকেলে রাঙামাটি শহরের রূপনগর ও শিমুলতলী এলাকার জনগনের মাঝে লিফলেট ও ঝুঁকিপূর্ণ এলাকায় সাইন বোর্ড লাগানোর সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, নেজারত ডেপুটি কলেক্টর বোরহার উদ্দিন মিঠু, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, জেলা স্কাউট কমিশনার নুরুল আবছার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সাথে কথা বলার সময় জেলা প্রশাসক মাহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, নিজ নিরাপত্তা নিজের কাছে। প্রাকৃতিক দূর্যোগ কার উপর কখন আছড়ে পড়ে কেউ বলতে পারে না। তিনি বলেন, বাড়িঘর ভেঙ্গে গেলে আবার তৈরী করা যাবে, কিন্তু নিজের জীবনটি চলে গেলে সে জীবন আর ফিরে পাওয়া যাবে না। তাই প্রতিটি মুহুর্তে আমাদেরকে নিজেদের জীবনের কথা চিন্তা করে নিজের নিরাপত্তা নিজেকেই গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। দূর্যোগ দেখলে আপনারা নিজ দায়িত্বে আশ্রয় কেন্দ্রে চলে যাবেন। প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনার পাশের বাড়ির লোকটি নিরাপদে আছে কিনা আপনাকেই চিন্তা করতে হবে। দূর্যোগ দেখলে কেউ যদি নিরাপদ আশ্রয় কেন্দ্রে না গিয়ে ঝুঁকিতে বসবাস করে তাহলে প্রশাসনকে খবর দিলে প্রশাসন ফোর্স করে তাদেরকে সরিয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited