মাসুদ পারভেজ নির্জন | ০৭:০৩ পিএম, ২০২১-০৫-১৯
রাঙামাটি শহরে অনুমতি ছাড়া বসতঘরে ঢুকে পুলিশ পরিচয় দিয়ে গর্ভবতী নারীসহ ঘরের লোকজনকে হেনস্তা করার অভিযোগ উঠেছে রাঙামাটির মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনের বিরুদ্ধে। এনিয়ে বেশ কয়েকবার এইধরনের ঘটনা ঘটিয়েছে মাদকের লোকজন।
স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে অবশেষে সটকে পড়েছে সংস্থাটির চিহ্নিত কিছু বিতর্কিত লোকজন।
এদিকে একটি সংস্থার লোকজন অন্য আরেকটি সংস্থার পরিচয় দিয়ে তথাকথিত অভিযান পরিচালনা করায় ক্ষোভ জানিয়েছেন,পুলিশের উদ্বর্তন কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিও।
বুধবার রাঙামাটি শহরের মহসীন কলোনীতে এই ঘটনা ঘটে।
ভূক্তভোগীরা জানিয়েছে, হঠাৎ করে দ্ইুজন লোক আসছে আমাদের বাসায় খুব তাড়াহুড়া করে।এসেই সামনের রুমের ছিটকিনি টা আটকাই দিয়েই বিভিন্ন রুম গুলোতে ঢুকে যাচ্ছে। ভিতরে আমার গর্ভবতী ননদ ছিলো।তার গায়ে উড়না ছিলোনা।গরমের কারনে সে ফ্লোরে শুয়েছে।আমি তাদেরকে বারবার জিজ্ঞাসা করতেছি আপনারা কারা?এরা বলতেছে আমরা পুলিশের লোক।এরা কোনভাবেই আমাদের কথায় গুরুত্ব দিচ্ছেনা।চারদিকে ছোটাছুটি করতেছে এবং আমাদেরকে হেনস্তা করতেছে।পরে আমি আমার স্বামী আসছে।পরে শুনতিছি এরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোক।এমনটাই জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী।
এসময় স্থানীয়দের রোষানলের মুখে তারা দ্রুত স্থান ত্যাগ করে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ও স্থানীয়রা।
ঘরের মধ্যে থাকা প্রত্যক্ষদর্শী জুলেখা আক্তার জানায়,দুইজন আমাদের বাসায় ঢুকছে।ঢুকে হুক মেরে দিয়েছে।আমাকে তারা বলতেছে বেশি মাতিয়েন না।আমরা পুলিশের লোক।আমার মেয়ে একটা গর্ভবতী।বাসায় সে অপ্রীতিকর অবস্থায় ছিলো।আমরা ডাক দেওয়ার পরেও তারা ঢুকেছে।পরে জানতে পারি তারা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক জসিম উদ্দিন জানায়,আমাদের কাছে তথ্য ছিলো মাদক ব্যবসায়ী নাছির ভিতরে ছিলো।তবে পুলিশ পরিচয়ের বিষয়টি অস্বীকার করে বলেন,আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোক সবাই জানে।আমরা পুলিশ পরিচয় কেন দিবো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানায়,লিখিত অভিযোগ দিলে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
১নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন,পূর্বেও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন এই ধরনের কান্ড ঘটিয়েছে।মাদক নির্মূলের নাম করে হঠাৎ করে অনুমতি ছাড়া কারো বেডরুমে ঢুকে যাওয়াটা খুব খারাপ ব্যাপার।
রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার(ডিবি) অফিসার ইনচার্জ এমদাদুল হক জানায়,পুলিশ পরিচয়ে সিভিল ড্রেসে অভিযান পরিচালিত হচ্ছে এমনটাই খবর পেয়ে আমি একজন অফিসার সেখানে পাঠায়।এবং ভুক্তভোগী ও স্থানীয়দের কাছ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের পুলিশ পরিচয়ের বিষয়টি নিশ্চিত করি।
রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের জানায়,এটা মোটেও গ্রহনযোগ্য না।তারা পুলিশ পরিচয়ে কেন অভিযান দিবে।এর আগেও আমি দুই একটা অভিযোগ শুনেছি।আজকেও অভিযোগ শুনলাম।আমি বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাকে অবহিত করবো।এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited