মহালছড়ি প্রতিনিধি | ০৬:৩৯ পিএম, ২০২১-০৫-২১
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের সিঙ্গিনালা শান্তিপাড়ার এক দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা ব্যক্তিগত তহবিল থেকে একটি সোলার প্যানেল বিতরন করেছেন।
২১ মে শুক্রবার বিকাল ৩ টায় মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা নিজে গিয়ে সোলার প্যানেল সেই দৃষ্টিপ্রতিবন্ধী বাড়িতে গিয়ে সোলার প্যানেল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মংরে মারমা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি নিঅংগ্য মারমা।
সোলার প্যানেল বিতরন কালে বাপ্পী খীসা বলেন, বর্তমান সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারী বরাদ্দ অপেক্ষা না করে বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত গরীব ও অসহায় এক দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের করুণ অবস্থা বিবেচনা করে ব্যক্তিগত তহবিল থেকে তিনি এ সোলার প্যানেল বিতরন করা হয়েছে। তিনি সরকারী ভাবে বাড়িঘর নির্মাণ বরাদ্দ আসলে একটি বসত ঘর প্রদানেরও আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য যে, গত ২০ মে বৃহস্পতিবার বর্তমান করোনা পরস্থিতির সংকট কালে মুবাছড়ি ইউনিয়নের আওতাধীন সিঙ্গিনালা গ্রামের খেটে খাওয়া মানুষের খোঁজ খবর নিতে গিয়ে এক অসহায় গরীব দৃষ্টি প্রতিবন্ধি পরিবারের সন্ধান পান ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা। যে পরিবারটিতে ৪ জন সদস্য সংখ্যার মধ্যে মা ও ছেলে দুজনেই দৃষ্টি প্রতিবন্ধী। এদের করুণ অবস্থা দেখে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা তাৎক্ষনিক পদক্ষেপ হিসেবে এ সোলার প্যানেল প্রদান করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited