মেহেরাজ হোসেন সুজন | ০৪:৪০ পিএম, ২০২১-০৫-২২
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় (ব্যানবেইস) এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের আওতায় নিবন্ধনে আনা হচ্ছে দেশের সকল শিক্ষার্থীদের। তারই ধারবাহিকতায় আগাম প্রস্তুতি স্বরুপ নানিয়ারচরে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নিবন্ধন ফরম বিতরণ ও গ্রহণ করা হচ্ছে।
রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ শতাধিক বিদ্যালয়ের সকল শিক্ষাথীদের আনা হচ্চে নিবন্ধনের আওতায়।
সূচনা স্বরূপ শনিবার (২২শে মে) হতে নানিয়ারচর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আগাম ফরম বিতরণ ও গ্রহণ কাজ চলছে।
প্রাথমিক শিক্ষার্থীদের মাঝেও কিছুদিন পর ফরম বিতরণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহংলাপ্রু মারমা। তিনি আরো জানান, একজন মানুষের যেমন জাতীয় পরিচয় পত্র থাকে ঠিক এটাও শিক্ষার্থীদের একটি শিক্ষার্থী পরিচয় পত্র। একজন শিক্ষার্থীর সকল ডাটা এই নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।
এদিকে নিবন্ধনে রক্তের গ্রুপ দেয়া বাধ্যতামূলক হওয়ায় রক্তের গ্রুপ নির্ণয়ে শিক্ষার্থীরা ছুটছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
শিক্ষার্থীদের সবার মাঝে রক্তের গ্রুপ নির্ণয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভুমিকা জানতে চাইলে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. নূয়েন খীসা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজেন্সি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শিক্ষার্থী বেশি হওয়ার সব একসাথে করা সম্ভব নয় তাই ধাপে ধাপে করার বিষয়ে উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে কিছু দিনের মধ্য আলোচনা করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited