নিজস্ব প্রতিবেদক | ০১:৪৮ এএম, ২০২১-০৫-২৩
নিজের নাম্বারের বিকাশ একাউন্টে বয়স্ক ভাতা পেলেন রাঙামাটি শহরের বেকারী লাইনের ৬৫ বছরের বৃদ্ধা আবুল খায়ের। দুই মেয়েকে সাথে নিয়ে বয়স্ক ভাতার ৩ হাজার টাকা তুলতে যান শহরের নিকটস্থ চেম্বার অব কমার্সের দ্বিতীয় তলায় অবস্থিত বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে।
বৃদ্ধ অফিসে গিয়ে টাকা তুলতে মুঠোফোনটা তুলে দেন বিকাশ অফিসে কর্মরত খোরশেদ আলমের কাছে। মুঠোফোনটা নিয়ে পিন সেট করার নাম করে অফিসের বাইরে গিয়ে ৩০০০ টাকা থেকে ৫০০ টাকা অন্য একটি নাম্বারে(০১৭৩৪৫৯৯৮৮৯) সেন্ড মানি করে নিয়ে নেয় বিকাশ কর্মকর্তা খোরশেদ। এমনটাই অভিযোগ করেছে বৃদ্ধ আবুল খায়ের ও তার মেয়েরা।
শনিবার বিকালে রাঙামাটি শহরের চেম্বার অব কমার্সের দ্বিতীয় তলায় অবস্থিত বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
বৃদ্ধ আবুল খায়ের জানিয়েছেন, আমার বিকাশ নাম্বারে সরকার কর্তৃক প্রদত্ত বয়স্ক ভাতার ৩ হাজার টাকা আসার পর চেম্বার অব কমার্সের দ্বিতীয় তলায় অবস্থিত বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে গেলে বিকাশ কর্মকর্তা খোরশেদের কাছে মুঠোফোন থেকে টাকা উত্তোলন করতে দেই। তিনি আমার মুঠোফোনটি নিয়ে অফিসের বাইরে থেকে এসে বলে ২৫০০ টাকা এসেছে। আমি বললাম ৩০ হাজার লোকে যদি ৩ হাজার টাকা করে পায় তাহলে আমি ২৫’শ টাকা পাবো কেন? আমাকে বললো আপনি অন্য অফিসে যান। তারপর আমি চেম্বার অব কমার্স সংলগ্ন হানিফ টেলিকমের মালিক ইলিয়াসের কাছে যাই। তিনি আমাকে নিয়ে বিকাশ অফিসে আসেন।
হানিফ টেলিকমের ইলিয়াস জানায়, বৃদ্ধ লোকটি আমার কাছে এসে বললো আমার কাছে বয়স্ক ভাতা ২৫০০ টাকা এসেছে। আমি বললাম এটা কি করে সম্ভব! বয়স্ক ভাতা আসলে তো ৩ হাজার টাকা আসে। বৃদ্ধ বললো বিকাশ অফিসের কর্মরত খোরশেদ আলম আমার একাউন্ট ঠিক করে দিছে সে আমাকে বললো ২৫০০ টাকা আসছে।
পরে আমি রিসেন্টলি স্টেটমেন্ট গুলো চেক করে দেখলাম অন্য একটি নাম্বারে ৫০০ টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন আমি তাদেরকে পরামর্শ দিলাম ওই লোকের সাথে যোগাযোগ করেন। পরে আমি বৃদ্ধকে নিয়ে বিকাশ গ্রাহক সেবার অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করলে সে আমাকে হুমকি ধামকি দেয়।
অভিযুক্ত বিকাশ অফিসের কর্মকর্তা খোরশেদ বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এই কাজ করতে পারিওনা করিওনাই। আমি শুধু পিনকোড টা ঠিক করে দিয়েছি। মোবাইলটা দুই বা তিন মিনিট আমার হাতে ছিলো।
এদিকে বিষয়টি বিকাশ কর্মকর্তা খোরশেদ অস্বীকার করলেও বিকাশ গ্রাহক সেবার একাউন্ট অফিসার রহিম জানান, খোরশেদের ভুল হয়েছে।তিনি ভুল স্বীকার করেছে। ভুলটা হচ্ছে যে আমাদের বৃদ্ধ আবুল খায়েরের বিষয়টি সমাধান করে উনার টাকাটা বের করে দেওয়া। আমরা দুঃখিত। আমরা উনার টাকাটা বের করে না দিয়ে উনাকে বিদায় করে দিয়েছি তাই দুঃখ প্রকাশ করছি। এটা বিকাশের ভুল হয়ছে। আমাদের নিয়ম হলো যে উনার টাকাটা ঠিক করে বের করে দেওয়া।
তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে পরে অবস্থা বেগতিক দেখে বৃদ্ধকে ৫০০ টাকাসহ মোট ৩০০০ টাকা বুঝিয়ে দেন বিকার্শ গ্রাহক সেবার কর্মকর্তারা।
এদিকে রাঙামাটিতে চলতি সপ্তাহে একাধিক বিকাশ প্রতারনার ঘটনা ঘটেছে। বিকাশে টাকা পাঠালেও রিসিভকারি ম্যাসেজের মাধ্যমে নিশ্চিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই একাউন্ট থেকে টাকা অন্য নাম্বারে সেন্ড মানিতে নিয়ে নিচ্ছে একটি চক্র। এনিয়ে বিকাশ অফিসে গিয়ে কোনো ধরনের সহযোগিতাই পাচ্ছেনা সংশ্লিষ্ট্য প্রতারনার শিকার ভূক্তভোগীরা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited