রাজস্থলী প্রতিনিধি | ১০:৫২ পিএম, ২০২১-০৫-২৪
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক সম্প্রতি পদোন্নতি পেয়ে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছে। তাই ছেড়ে যেতে হচ্ছে রাজস্থলী উপজেলাকে। ছেড়ে যাওয়ার বেলায় ভালবাসা ও অাবেগ মিশ্রিত বিদায়ী সংবধনা দিতে ভুলেনি রাজস্থলী পরিষদ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
২৪ মে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের অায়োজনে রাজস্থলী উপজেলা হলরুমে সংবর্ধনা দেওয়া হয়। এর অাগে রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক অাজগর অালী খানের নেতৃত্বে সকল সদস্যের ভালবাসায় সিক্ত বিদায়ী সংবর্ধনা পেয়েছেন নির্বাহী অফিসার শেখ ছাদেক।
রাজস্থলী উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার বিভিষনের সঞ্চলনায় ডাঃ রুইহলাঅং মারমার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান, থানা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা, প্রধান শিক্ষক অাবুল কালাম অাজাদ পাঠোয়ারী, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা,সহ জি ও এনজিও বিভিন্ন বিভাগের কর্মকর্তা রাজনৈতিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বক্তরা বলেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন ও তার উজ্বল ভবিষ্যত কামনা করেন। বিদায়ী শেখ ছাদেক উপজেলায় কর্মরত অবস্থায় সহ কর্মী জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা পাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করেন। অাবার চাকরীর খাতিরের কর্তব্য অাদায় করতে গিয়ে অনেকজনের কাছে হয়তো খারাপ হয়েছি। আমার কিছু করার ছিল না, সরকারের নির্দেশনা অনুযায়ী অামাকে অামার কর্তব্য পালন করতে হয়েছে।
তিনি অারো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপকার গুলো যথাযত ভাবে বাস্তবায়ন করতে পেরে অামি নিজে কে ধন্যমনে করছি। এ ক্ষেত্রে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে অামাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited