খাগড়াছড়ি প্রতিনিধি | ০৬:৪৫ পিএম, ২০২১-০৫-২৮
চাঁদা দেওয়ার পরও খাগড়াছড়ির পানছড়িতে রক্ষা পায়নি আওয়ামীলীগ নেতার বাগান। বৃহস্পতিবার দিবাগত-রাতে উপজেলার আলীচানপাড়া ও কালানাল এলাকায় সন্ত্রাসীরা কেটে সাবার করে দেয় বিভিন্ন প্রজাতির ফলজ ও সেগুন বাগান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাঙ্গালী বাগান মালিকরা। আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাগান মালিকদের মাঝে।
এই ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। প্রসীতপন্থী ইউপিডিএফ এর সংগঠক অংগ্য মারমা বলেন, এ ধরনের ঘটনার সাথে আমাদের সংগঠন জড়িত নয়। তিনি আরো বলেন, আওয়ামীলীগের নিজেদের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটিয়ে ইউপিডিএফর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার মোহাম্মদ দুলাল হোসেন বলেন,বিষয়টি শুনেছি তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
জানা যায়, পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক এর আলীচাঁনপাড়া ৮ একর জমিতে ৩ শতাধিক আম গাছ, ৫ হাজার সেগুন গাছ এবং ২ শতাধিক কলাগাছসহ একটি বাগান সৃজন করে। এরপর সন্ত্রাসীদের ধার্য্যকৃত চাঁদাও পরিশোধ করে তারা।
ওবাদুল হক বলেন, প্রতিবেশি আলো চাকমা পূর্বে আমাকে বাগানে না যাওয়ার জন্য বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। আবার বাগানে পাহারা না দেওয়ার জন্য জোর পূর্বক ষ্টাম্পে সই-স্বাক্ষর নিয়েছে। পরে আমি থানায় সাধারন ডাইরী করে।
বর্তমানে ৮ একর বাগান কেটে ফেলার বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান, বাগান মালিক ওবায়দুল হক। এছাড়াও কালানাল এলাকার বাসিন্দা মোঃ ইয়াসিন মিয়ার ২ একর জমির ৩ শতাধিক আম গাছ সন্ত্রাসীরা কেটে ফেলার অভিযোগ পাওয়া যায়। এসকল ঘটনায় পাহাড়ে বাগানিদের মধ্যে ক্ষতির আশঙ্কাসহ আতঙ্ক বিরাজ করছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited