আল মামুন | ০৭:৩১ পিএম, ২০২১-০৫-৩১
১৯৮৪ সালে রাঙ্গামাটির ভূষণছড়ায় গণহত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। দুপুরে শহরের শাপলা চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির খাগড়াছড়ি শাখার নেতৃবৃন্দরা।
এতে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময় পাহাড়ের বেশ কয়েকটি এলাকায় বাঙ্গালিদের উপর গণহত্যার ঘটনা ঘটিয়েছে সন্তু লারমা নেতৃত্বাধীন তৎকালীন শান্তিবাহিনীর সদস্যরা। একই ভাবে ১৯৮৪ সালের ৩১ মে রাঙ্গামাটি জেলার বরকলের ভূষণছড়ায় নিরীহ বাঙ্গালিদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করলেও দীর্ঘ বছরে এর বিচার হয়নি।
এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সকল গণহত্যার ঘটনার তদন্তপূর্বক জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। একইসাথে পার্বত্য চট্টগ্রামে জেএসএস-ইউপিডিএফ-এর সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ ও তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আবু তাহেরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited