ওমর ফারুক সুমন | ০১:৩০ পিএম, ২০২১-০৬-০১
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় পানির স্তর নিচে নেমে গিয়ে খাল, বিল, ঝিড়ি ঝর্ণা, রিংওয়েল, টিউবওয়েল শুকিয়ে তীব্র পানির সংকট দেখা দিয়েছে।
দেশের সবচেয়ে বড় উপজেলা পাহাড়ি এই জনপদ বাঘাইছড়িতে বসবাসরত দেড় লক্ষাধিক মানুষের বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে ৫ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৫ শত ৭০টি ৪০০ ফুট গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরই মধ্যে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩০০টি গভীর নলকূপ স্থাপনের কাজ শেষ করে উপকার ভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২৭০টির কাজও চলমান রয়েছে।
এসব নলকূপের সাথে প্রয়োজনীয় পাইপের পাশাপাশি একটি ১০০০ লিটার পানির ট্যাংক ও একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবমারসিবল পাম্পও রয়েছে। উপজেলা প্রোকৌশল বিভাগ বলেছে সবগুলো নলকূপ বসানো শেষ হলে বাঘাইছড়িতে পানির সংকট আর থাকবেনা।
এদিকে, পানির সংকট নিরসনে সরকারের এমন তড়িৎ পদক্ষেপ গ্রহণে খুশি স্থানীয়রা। গ্রামবাসী অনেকেই বলেছেন আগে বিভিন্ন ছড়া, ঝর্ণা থেকে পানি খেলেও এখন গভীর নলকূপ থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ ও খেতে পারবে। ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকিও কমবে।
সোমবার (৩১ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে এসব নলকূপ পরিদর্শন শেষে পানি পান করে পরীক্ষা করে দেখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশী আব্দুর রাজ্জাক।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited