রাজস্থলী প্রতিনিধি | ১২:৪৫ এএম, ২০২১-০৬-০২
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় জাল টাকা সহ মোঃ সাগর (৪০) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ১ জুন উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার হতে থাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হোয়াকো গ্রামের শাহ আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে সাগর জাল টাকা নিয়ে বাঙ্গালহালিয়া বাজারে হাটের দিন ঘুরছিলেন।
এ সময় বাজারে আসা এক স্থানীয় নারী টাকা ভাংতি করতে চাইলে সাগর ভাংতি করে দেয়। পরে ঐ নারী ভাংতি টাকা নিয়ে দোকানে সধায় করতে গেলে দোকানদার নারী কে বলেন এ গুলো জাল টাকা। ঐ নারী আর দেরী না করে বাজারে টহলরত পুলিশ বাহিনীকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে সাগর কে জাল টাকা সহ আটক করা হয়।
এ বিষয়ে বাঙ্গালহালিয়া পুলিশ ফাড়ির এস আই, মোঃ কামরুজ্জামান বলেন,আটক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন নোটের ৪০০০ টাকা জব্দ করা হয়েছে।
সন্ধ্যায় তাকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে।বুধবার তাকে রাংগামাটি কোর্টে প্রেরন করা হবে বলে চন্দ্রঘোনা থানা পুলিশ জানিয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited