নিজস্ব প্রতিবেদক | ০৫:০৯ পিএম, ২০২১-০৬-০২
উপজেলা পর্যায়ে সমাজসেবার জিটুপি কর্মসূচি বাস্তবায়ন শীর্ষক সেমিনার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়।
বুধবার(২জুন ২০২১) রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিন ব্যাপীএ সেমিনার অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবদুর রশিদের সঞ্চলনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবার উপ পরিচালক মোঃ ওমর ফারুক।
উপপরিচালক বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর ২৩টি বিষয়ে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন।মাননীয় প্রধানমন্ত্রী গত ১৪ জানুয়ারি জিটুপি কর্মসূচির উদ্ধোধন করেন। জিটুপি কর্মসূচির মাধ্যমে সরকার তৃণমূল পর্যায়ে বৃদ্ধ ভাতা,বিধবা ভাতা ও চাকরিজীবীদের পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা এখন ঘরে বসেই পাচ্ছেন জনগণ। সমাজসেবা অধিদপ্তর মাঠ পর্যায়ে অনেক পরিশ্রম করে যাচ্ছে। আগে এসব সেবা গ্রহীতারা ব্যাংকে এসে ভিড় জমাতেন। কিন্তু এসব জায় ঝামেলা থেকে মুক্ত করে দিয়েছেন বর্তমান সরকার।
তিনি আরো বলেন,ইতি মধ্যে বৃদ্ধভাতা,প্রতিবন্ধী ও বিধবা ভাতা সংক্রান্ত বিষয়ে আমরা মোবাইলে বিকাশ ও নগদ এর মাধ্যমে সেবা গ্রহীতারা ১০ উপজেলায় শত ভাগ সেবা নিশ্চিত করতে পেরেছি। এখন আর কাউকে ব্যাংকে এসে ঝামেলা পোহাতে হবে না। সমাজসেবা অধিদপ্তর এ জেলায় প্রায় ৪৫ হাজার সেবা গ্রহীতাকে সেবা দিয়ে আসছে।এছাড়াও ৬টি জটিল রোগের জন্য জেলা সমাজসেবা কর্তৃক এককালিন ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এ কার্যক্রম ও চলমান।
আলোচনা সভায় অংশ গ্রহন করেন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা উপমা,সদর উপজেলা পরিষদ পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদর উপজেলাধীন ইউপি চেয়ারম্যানগণ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited