বান্দরবান প্রতিনিধি | ১২:৪৪ এএম, ২০২১-০৬-০৩
একদিকে অভাব। অন্যদিকে ব্যাংকে ও এনজিওতে ঋণের কিস্তি। এরমধ্যে পারিবারিক ও সামাজিক অশান্তিতে অতিষ্ঠ হয়ে উঠে জীবন। আর এর থেকে মুক্তি পেতে পরিবার, বন্ধু ও সমাজ পতিদের নিকট ক্ষমা চেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয় লামার রূপসীপাড়ার মো. মিরাজ হোসেন নামের এক যুবক।
তবে ওই যুবক গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝোলার আগেই তার বাড়িতে পৌছে যায় থানা পুলিশ। মৃত্যুর পর লাশ আনতে নয়! তাকে ভুল সিদ্ধান্ত থেকে ফিরিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে পুলিশের এই যাওয়া।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (১জুন) বিকালে মিরাজ হোসেন নামের একটি ফেসবুকে “আত্মহত্যা” করার ঘোষণা দিয়ে একটি স্ট্যাটাস দেয় এক যুবক। ওই স্ট্যাটাসে তার মৃত্যুর জন্য কাউকে দায়ি না করতে অনুরোধ করেন।
একইভাবে স্থানীয় কৃষি ব্যাংক ও এনজিও ঋণগ্রস্থ বলেও সেই স্ট্যাটাসে উল্লেখ করে। এছাড়া ঋণের এসব টাকা পৈত্রিক সূত্রে পাওয়া ভিটেমাটি বিক্রি করে পরিশোধের জন্য পরিবার ও সমাজ পতিদের প্রতি অনুরোধ করে। তার এই ফেসবুক স্ট্যাটাসটি থানার দৃষ্টিগোচর হতেই প্রথমে মোবাইল নাম্বার সংগ্রহ করে কথা বলি। সঙ্গে সঙ্গে পুলিশের একটি ফোস তার বাড়িতে পাঠিয়ে কাউন্সিলিং করা হয়। এতে সে নিজের ভুল বুঝতে পারে।
হতাশাগ্রস্থ ওই যুবক লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের চিংকুম ঝিরির পুলিশ ক্যাম্প পাড়ার মৃত মো. আমিন উল্লাহর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাছিংপ্রু মার্মা বলেন, পুলিশ তাৎক্ষনিকভাবে উদ্যোগ নেয়ার কারণে আজ একটি প্রাণ বেঁচে গেলো। না হয় এই একটি ভুলের কারণে পুরো পরিবারের পাশাপাশি সমাজের বিশাল ক্ষতি হয়ে যেত। তিনি বলেন, হতাশা জীনের একটি পার্ট, কিন্তু তাই বলে আত্মহত্যা মোটেরই কাম্য নয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited