নিজস্ব প্রতিবেদক | ০৬:০৮ পিএম, ২০২১-০৬-০৩
৩জুন বৃহস্পতিবার,বেলা ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে জেলা আহবায়ক আলহাজ্ব জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সহ সভাপতি মুহাম্মদ ইমাম হোসাইন এর উপস্থাপনায়, রাঙ্গামাটি প্রেস ক্লাব চত্বরে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সদস্য সচিব এ,কে,এম ইসরাইল,সদস্য মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম,সদস্য মাওলানা মাজহারুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙ্গামাটি জেলার সভাপতি মুহাম্মদ আলম মতববর,ইসলামী যুব আন্দোলন রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মদ ওমর ফারুক।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, কিন্তু শিক্ষা যদি হয় অটোপাশ তবে জাতি হবে মেধা শূন্য। শিক্ষার্থীরা আজ বই-খাতা রেখে জীবিকার তাড়নায় কাজে নিয়োজিত হচ্ছে। অনেকেই শিক্ষার আশা ছেড়ে দিচ্ছে। অপর দিকে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে যাচ্ছে। মাদক, ইয়াবা ও শিশু ধ্বংসাত্মক ডিভাইস তাদের নিত্য সঙ্গী হচ্ছে। এভাবে জাতিকে বোকা বানিয়ে একটি মেধাহীন প্রজন্ম তৈরি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে,এমতাবস্থায় ধ্বংসের হাত থেকে শিক্ষাব্যবস্থাকে বাঁচাতে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited