আলমগীর মানিক | ০৩:০২ পিএম, ২০২১-০৬-০৬
ভোর থেকে গুরিগুরি বৃষ্টিতে পাহাড় ধ্বসে প্রাণহানির মতো ঘটনা এড়াতে স্থানীয়দের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে জরুরী সভা করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভায় রাঙামাটি জেলায় আর কোন প্রাণ হানী না ঘটে এবং বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় জানানো হয়, চলমান বৃষ্টিময় পরিস্থিতিতে রাঙামাটি শহর এলাকায় ৩৩টি ঝুঁকিপুর্ন এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগপূর্ন পরিস্থিতির আলোকে সকলকে আশ্রয় কেন্দ্রে চলে আসার আহবান জানানো হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুরর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, জেলার সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধান,গণমাধ্যমকর্মীসহ পৗর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, ২০১৭ সালের যে দূর্যোগ হয়েছে তা মাথায় রেখে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করেছি। কোন প্রকার দূর্যোগ দেখা মাত্র রাঙামাটির সকল প্রশাসনকে নিয়ে দূর্যোগ মোকাবেলায় কাজ করা হবে। যাতে রাঙামাটিতে আর একটিও প্রাণহানীর ঘটনা না ঘটে তার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited