নিজস্ব প্রতিবেদক | ০৯:২৩ পিএম, ২০২০-০৯-২৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে রাঙামাটিতে অপরাজিতার উদ্যোগে উদযাপনে ছিলো ভিন্নধর্মীতা। সকালে অপরাজিতার সদস্যরা নিজ নিজ বাড়ির আঙ্গিনায় ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করে। রাঙামাটির কাউখালী উপজেলায় আলোচনা সভা এবং বিকালে রাঙামাটি সদরের প্রাণকেন্দ্র বনরুপায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বর্তমান বৈশ্বিক মহামারী বিবেচনায় সংগঠনের সদস্যদের সাথে ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে যুক্ত হোন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ডি. ভি. এম দুর্জয় বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজিদ-বিন-জাহিদ (মিকি)। আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদা জান্নাত। বিশেষ আকর্ষণ হিসেবে প্রোজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ‘হাসিনাঃ অ্যা ডটার্স টেল' এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছিলো।
প্রধান অতিথির বক্তব্যে দুর্জয় বড়ুয়া বলেন, দেশরত্ন শেখ হাসিনা যেভাবে শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের তরুণদেরও দায়িত্ব তাঁর এই লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকেই দেশকে ভালোবেসে যেতে হবে।
সাইদা জান্নাত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার বর্তমান উৎসর্গ করেছেন এদেশের তরুণদের জন্য এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রোল মডেল। বিশেষ করে নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের সাফল্যের মূল কৃতিত্ব তাঁরই। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বর্তমান প্রজন্মকে তাঁর থেকে দেশপ্রেমের দীক্ষা নিতে আহবান জানান এই সফল সংগঠক।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited