কাপ্তাই প্রতিনিধি | ১১:৪৬ পিএম, ২০২১-০৬-০৬
পাহাড় ধ্বসের ঝুঁকিতে রয়েছে কাপ্তাইয়ের ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর লগগেইট এবং ঢাকাইয়া কলোনির ৫শত পরিবার। ভারী বর্ষণ হলে যেকোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। প্রতিবছর বর্ষা মৌসুম আসলে অতি বর্ষণের ফলে মাটি পড়ে হতাহতের ঘটনা ঘটে এই এলাকায়, ফলে এই ঘটনার পূনরাবৃত্তি না ঘটে সেই জন্য কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে সর্তক করে দেওয়া হচ্ছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনসাধারণদের।
এদিকে রবিবার(৬ জুন) বিকেল ৪টা হতে ৬ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে কাপ্তাই লগগেইট এবং ঢাকাইয়া কলোনিতে ঘরে ঘরে গিয়ে প্রচার প্রচারনা এবং জনগণকে সচেতন করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর নেতৃত্বে উপজেলা প্রশাসন এবং কাপ্তাই ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ঝুঁকিপূর্ণ স্হানে বসবাসকারীদের কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য অনুরোধ জানান।এইসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ইউপি সদস্য সজিবুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এইসময় সাংবাদিকদের জানান, এখন বৃষ্টির মৌসুম, ভারী বৃষ্টি হলে যেকোন সময় পাহাড় ধ্বসের ঘটনা ঘটতে পারে, তাই আমরা তাদেরকে নিরাপদ আশ্রয় হিসাবে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানাই।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, অতি বর্ষণের ফলে এই এলাকায় পাহাড় ধ্বসে হতাহতের ঘটনা ঘটে, তাই আমরা তাদেরকে অনেক আগে থেকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ করে আসছি।
স্থানীয় ইউপি সদস্য সজিবুর রহমান জানান, লগগেইট এবং ঢাকাইয়া কলোনিতে ৫শত পরিবারের বসবাস। অধিকাংশ পরিবার পাহাড় ধ্বসের ঝুঁকিতে বসবাস করে আসছে। আমরা উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে বিশেষ করে বর্ষা মৌসুমে তাদেরকে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ করে আসছি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited