বাঘাইছড়ি প্রতিনিধি | ১১:৫৩ পিএম, ২০২১-০৬-০৯
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বাজার মসজিদ কলোনি এলাকায় দুই মাসের ব্যবধানে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, ধর্ষণের শিকার শিশুটির লিগামেন্ট ছিঁড়ে গেছে, তাই শিশুটির মায়ের উপস্থিতিতে হাসপাতালে নিবিড় পরিচর্যায় রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ঘটনার পর থেকেই একই এলাকার নুরুল ইসলামের ছেলে ধর্ষক আলমগীর হোসেন (৪০) পলাতক রয়েছে। সে মাচালং, বান্দরবান ও বাঘাইছড়িতে ৩টি বিয়ে করেছে৷ পেশায় সে দিন মজুর (কুলি)।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই আলমগীর হোসেনকে আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।
উল্লেখ্য, গত মাসে একই এলাকায় ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয় এবং ওই ঘটনায় ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয় ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited