খাগড়াছড়ি প্রতিনিধি | ০৯:৫৫ পিএম, ২০২১-০৬-১১
মহালছড়ি সেনা জোনের আওতাধীন পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকায় করোনাকালীন পরিস্থিতিতে দুঃস্থ ও হত দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্পেই অনুুুষ্ঠিত।
করোনা মোকাবেলায় দেশব্যাপী সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবের জন্য খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন বেশকিছু কর্মসূচী হাতে নেয় এবং বাস্তবায়ন করা হয়েছে।
আজ শুক্রবার ১১ জুন সকাল ১০টার দিকে মহালছড়ি জোনের তত্ত্বাবধানে পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকায় গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়তা হিসেবে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও মহালছড়ি জোন সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকায় আগামীতে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করবে।
করোনায় পরিস্থিতি মোকাবেলায় সেনাসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited