ওমর ফারুক সুমন | ১২:০২ পিএম, ২০২১-০৬-১২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন ক্রীড়া সংস্থার এক মাত্র মাঠটি গরু ছাগল ও ভেড়াদের দখলে।
গতবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মাঠটি দীর্ঘদিন অবহেলিত থাকার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংস্কার করে খেলাদোলার উপযোগী করা হলেও বাঘাইছড়ি পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় মাঠটি এখন আর সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না ফলে দিনের পুরোটা সময় জুড়ে আশপাশের এলাকার শত শত গরু, ছাগল, ভেড়ার অবাদ বিচরন।
স্থানীয় ক্রীড়ামদিদের পক্ষ থেকে বার বার পৌর কর্তৃপক্ষকে বলা হলেও দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে বরাবরই উপজেলা সদরের একমাত্র মাঠটি হয়ে উঠেছে গবাদিপশুর অবাদ বিচরণ কেন্দ্র। এছাড়াও বিভিন্ন সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাগানো গাছও যাচ্ছে এসব গবাদিপশুর পেটে।
এ ব্যাপারে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক আশেপাশের তিনটি এলাকা হাজি পাড়া, মাদ্রাসা পাড়া ও কাচালং বাজার এলাকার গবাদি পশু গুলো মাঠে বেশী আসে আমরা পৌরসভার পক্ষ থেকে বারবার বলার পরও স্থানীয়দের মধ্যে কোন সচেতনতা নেই, শীঘ্রই মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের সচেতন করার পাশাপাশি গবাদিপশুর মালিকদের বিরুদ্ধে পৌর আইনে ব্যাবস্থা নেয়া হবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, দিনের পুরোটা সময় জুড়ে আশপাশের এলাকার গরু, ছাগল, ভেড়া মাঠে বিচরন করে উপজেলা পরিষদের লাগানো সব গাছ খেয়ে নষ্ট করে এসব গবাদি পশুর মল মুত্রে প্রতিনয়ত নষ্ট হয় পরিষদ প্রাঙ্গন। প্রতিনিয়ত পরিষ্কার করতে হয়। তবে পৌর কর্তৃপক্ষ একটু আন্তরিক হলে এ সমস্যা থাকার কথা নয়। মাঠটি পৌরসভার দেখার কথা, পৌর কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের সহায়তা চাইলে আমরা অবশ্যই সহায়তা করবো।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবী পৌরসভার উদাসীনতাই দায়ী মাঠের এই অবস্থার জন্য।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited