আল মামুন | ০৪:৫১ পিএম, ২০২১-০৬-১২
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গার চার দোকান ও দুই বসতবাড়ি। শুক্রবার (১১ জুন) গভীর রাতে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে প্রায় পঞ্চাশ লাখ টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয় বলে দাবী করেছেন দোকানীরা।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ দোকানীদের সাথে কথা বলে জানা গেছে, সারাদিনের ব্যস্ততা শেষে সবাই যখন যে যার বাড়িতে ঘুমিয়ে ছিল তখনই গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে ধারনা করা হচ্ছে। আগুনের লেলিহান শিখায় সর্বস্বান্ত হয়ে গেছে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার দোকানী।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানী মো. রুবেল হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে বাড়ি থেকে আসার আগেই আমার দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে তিল তিল করে গড়ে তোলা আমার সব শেষ হয়ে গেছে। আমার পক্ষে আর ঘুড়ে দাঁড়ানো সম্ভব হবেনা।
মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মিজানুর রহমান খোকন জানান, একটি ঔষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় দুইটি বসতবাড়ি ও চারটি দোকান। এতে ক্ষয়ক্ষতির পিরমান পঞ্চাশ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানান তিনি।
অগ্নিকান্ডের ঘটনার পরপরই খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসলেও ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত স্টেশন অফিসার দীপক কান্তি বড়–য়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে শুক্রবার গভীর রাতে সংগঠিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা আওযামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মিজানুর রহমান খোকন। এসময় তারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের স্বান্তনা দিয়ে সবধরনের সহযোগিতা আশ্বাস দেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited