নিজস্ব প্রতিবেদক | ০৩:৩২ পিএম, ২০২১-০৬-১৩
প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান উপলক্ষে রাঙামাটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ই জুন) সকালে রাঙামাটি স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, রাঙামাটি চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চাকমা, পার্বত্য চট্টগাম বন ও ভুমি রক্ষা আন্দোলনের সভাপতি সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য কোটা করা হয়েছিল ৫ শতাংশ। যা ২০১৮ সালে সকল কোটা বাতিলের সাথে বাতিল করা হয়েছে। কিন্তু তখন প্রধানমন্ত্রী বলে ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে জানতে চাই, কি আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে বিষয়ে আমরা অন্ধকারে আছি। তার পাশাপাশি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানাচ্ছি।
এই আগে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে কোটা পুনর্বহালের বিষয়ে স্মারকলিপি প্রদান করেন পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited