রাজস্থলী প্রতিনিধি | ০৩:৩২ পিএম, ২০২১-০৬-১৪
রাঙামাটি জেলার রাজস্থলী বাজারের প্রবেশ মুখ কাপ্তাই খালের উপর নির্মিত বেলী সেতুর পাশে প্রতিনিয়ত ফেলা হচ্ছে শফিংমল ও কাঁচা বাজারের ময়লা - অার্বজনা। যা দিন দিন ময়লার পাহাড়ে পরিণত হচ্ছে। দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশে পথচারীদের নাক চেপে চরম দুর্ভোগে চলাচল করতে হচ্ছে। এতে করে যেমন মশার উপদ্রব বাড়ছে তেমনি মারাত্নকভাবে দুষিত হচ্ছে পরিবেশ।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়,বেলী সেতুর এ স্থান দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল, কলেজের শিক্ষার্থী এবং উপজেলার সরকারি বে সরকারি পুলিশ, সেনাবাহিনী সহ সকল পথচারীদের। ময়লা - আবর্জনার মধ্যে অধিকাংশই কাঁচামালের ময়লা। যার কারণে ময়লা গুলো ফেলার দু এক দিনের মধ্যেই তা পচে গলে দুর্গন্ধ বের হয়।
এ বর্জ্য বৃষ্টি আর কুকুর বিড়াল ও কাকের অচড়ানিতে ময়লার দুর্গন্ধ আরো প্রকট হয়ে চারিদিক ছড়িয়ে পড়ে।নিত্যদিন এ সব ময়লা - আবর্জনার ফেলছে বাজারের ব্যবসায়ীরা। রাস্তা ও বেলী সেতুর পাশে ময়লার স্তূপের কারণে সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পচা ময়লার উদ্ভট দুর্গন্ধে দুষিত হচ্ছে পরিবেশ।
স্থানীয়রা অভিযোগ করেন, কাপ্তাই খালের সেতুর পাশে ময়লা - আবর্জনা ফেলার জন্য কোন নিদিষ্ট জায়গা ও ডাস্টবিন না থাকার ফলে ব্যবসায়ীরা যত্রতত্র স্থানে ময়লা - অাবর্জনা ফেলছে। একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, প্রতিনিয়ত যত্রতত্র ময়লা - আবর্জনা ফেলার কারণে সড়কে চলাচল করতে নানান সমস্যা হচ্ছে।
এ বিষয়ে বাজার চৌধুরী প্রজ্ঞাজোতি চাকমা বলেন, ময়লা - আবর্জনাফেলার জন্য নিদির্ষ্ট একটি জায়গা করার জন্য চেষ্টা করছি। খুব শীঘ্রই এ সমস্যা সমাধান হবে। অার যারা বেলী সেতুর পাশে ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন কে অবহিত করবেন বলে বাজার চৌধুরী জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited