আল মামুন | ০৩:৫১ পিএম, ২০২১-০৬-১৭
বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ২০২১-২২ অর্থবছরে ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের মেগা বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল ১১ টায় বৃক্ষরোপণ ও সকাল সাড়ে ১১ টায় আনন্দ মিছিল করে সংগঠনটি। খাগড়াছড়ি সরকারি কলেজে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন মংসুইপ্রু চৌধুরী অপু।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর ইসলাম, জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক দেবেস বরণ ত্রিপুরা, জেলা ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক মোঃ মনির হোসেন, সাবেক সভাপতি ইকবাল বাহার, সাবেক সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমা এতে অংশ নেয়।
এছাড়াও কর্মসূচিতে খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সনজীব ত্রিপুরা ও পৌর ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
২০২১-২০২২ সম্ভবনা ও সমৃদ্ধির এই বাজেটে শিক্ষা ও উন্নয়নমুখী বাজেট প্রণয়েনের মাধ্যমে চলমান উন্নয়নকে এগিয়ে নেওয়ার আন্তরিক প্রচেষ্ঠার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited