মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ১২:২৬ পিএম, ২০২১-০৬-১৮
প্রধানমন্ত্রী কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্ধোধন উপলক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায়,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো মামুন মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,সহ জেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান , সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার ১০ উপজেলায় ১ম পর্যায়ে ২৬৮ টি গৃহ নির্মান সমপন্ন করে উপকার ভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। এইবার আগামী ২০ জুন ২ য় পর্যায়ে নির্মিত ঘর ১০ উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৫৬টি,কাপ্তাই উপজেলায় ৩৫ টি,রাজস্থলিতে ১৭৭ টি,বাঘাইছড়িতে ৪৫টি, লংগদুতে ৯১ টি, নানিয়ারচর উপজেলায় ৩টি, জুরাছরিতে ১০টি, বিলাইছড়িতে ৩৭টি, এবং কাউখালীতে ৬৯টি সহ সর্বমোট ৬২৩ টি গৃহের নিমার্ণ কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে ।
প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা শেষে রাঙামাটি জেলায় সরকারী চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী ও দূর্ঘটনায় আহত কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে সরকারী অনুদানের চেক প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited