রাজস্থলী প্রতিনিধি | ০১:৪৭ এএম, ২০২১-০৬-২০
রাঙামাটি জেলার রাজস্থলীতে গত ৪৮ ঘন্টায় নতুন করে ৫ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। লকডাউন কার্যকর করতে আক্রান্তদের বাড়ীতে লাল চিহ্ন দিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
অধিকাংশ মানুষ মাস্ক ছাড়াই দেদারছে চলাফেরা করছে।রাজস্থলী স্বাস্থ্য বিভাগের কর্মী ও নির্বাহী অফিসের কর্মরত নাইড গার্ড ও আমছড়া পাড়ার এক মহিলার দেহে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় শনাক্ত হয়।
করোনা প্রথম ধাপ থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয় ২১ জন, তারমধ্যে ১৬ জন রোগী সুস্থ হয়। রাজস্থলীতে কেউ করোনায় মারা যায়নি।
স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ রুইহলাঅং মারমা জানান, সবাই যদি একটু সচেতন হয়ে থাকি তাহলে অনেক ভাল থাকব। স্বাস্থ্য বিধি মেনে চলি অামাদের চারপাশের সাধারন জনগনকে মানাতে সহায়তা করি নিরাপদে থাকি। করোনা প্রতিরোধ কঠোর বিধি নিষেধের মধ্যে রাজস্থলী উপজেলায় ৫ দিনে করোনা অাক্রান্তদের বাড়ীতে লাল নিশান টানিয়ে লকডাউন করে দিছে স্বাস্থ্য বিভাগ। সাথে সচেতন থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
এর পর ও কঠোর বিধিনিষেধের মাঝে ও সাধারন মানুষ কে কোনো মতেই স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না। সকল ক্ষেত্রে মানুষ সরকারি অাইন ভঙ্গ করছে। স্বাস্থ্যবিধি মানার কোন চিহ্ন দেখা যাচ্ছে না। ফলে দিন দিন করোনা রোগী বৃদ্ধি হচ্ছে। প্রশাসনের কঠোর আইন না মানলে রাজস্থলীতে করোনার প্রকোপ বৃদ্ধি হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited