ওমর ফারুক সুমন | ০৪:০১ পিএম, ২০২১-০৬-২০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীনদের জন্য দুই শতক জমি ও দূর্যোগ সহনীয় ঘর পেলেন ১৬০ পরিবার। এসব জমিসহ ঘর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জমি ও ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলার উপকার ভোগী পরিবারের মাঝে এসব জমি ও ঘরের কাগজ পত্র তুলে দেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
উক্ত উদ্ধোধন অনুষ্ঠানে উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি সরকারি এবং বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাঘাইছড়িতে মোট ১৬০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দেয়া হচ্ছে। প্রথম ধাপে ৮০টি ঘর হস্তান্তর করা হয়েছে। আজ দ্বিতীয় ধাপে আরো ৪৫ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর দেয়া হয়েছে। আরো ৩৫ পরিবারের জন্য ঘর তৈরির কাজ চলমান রয়েছে। প্রতিটি ঘর তৈরিতে ১ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited