রাজস্থলী প্রতিনিধি | ০৬:৫৮ পিএম, ২০২১-০৬-২০
মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তাবায়ন করতে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় (ঘর) তৈরি করা হয়েছে। সকল জেলা ও উপজেলায় নির্মিত এসব ঘরের চাবি ২য় পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় সারাদেশে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্স’র মাধ্যমে এক যোগে চাবী ও সনদ হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই অংশ হিসেবে সকালে রাঙামাটি জেলার রাজস্থলীতে২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন ১৭৭পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও মালিকানা সনদ হস্তান্তর করেন রাজস্থলী উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারি, সি এ রতন বাবুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বিশেষ অতিথি ছিলেন,ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমূখ। এছাড়াও উপকারভোগী পরিবার, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ১ম ও ২য় পর্যায়ে উপজেলার ২৩৯ পরিবারকে তৃণমূলে খুঁজে খুঁজে অর্ন্তভূক্ত করেছেন জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। সুবিধাভোগী ২৩৯ পরিবারের মধ্যে ৬২টি গৃহ প্রধানমন্ত্রী কর্তৃক চলতি বছরের ২৩ জানুয়ারী হস্তান্তর করা হয়েছে এবং ২০ জুন রবিবার ১৭৭টি ‘ভূমিহীন ও গৃহহীন (‘ক’ শ্রেণির পরিবার পূর্নবাসনে নির্মিত) পরিবারের মাঝে চাবী ও সনদ হস্তান্তর করেছেন উপজেলা পুরো নির্মাণ কাজ বাস্তবায়নে ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন।
প্রধান মন্ত্রীর ঘর পেয়ে মহাখুশিতে অাত্নহারা হয়ে পড়েছেন গৃহহীন কোহিনুর অাকতার, তিনি বলেন স্বামী হারা অামি, অামাকে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া একটি পাকা ঘর দিয়ে অামাকে স্বপ্নের ঠিকানায় রুপান্তরিত করেছে। অামি মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার কে অান্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited