নুরুল কবির | ১২:৩৪ এএম, ২০২১-০৬-২২
বান্দরবানে ২টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
সোমবার সকালে রোয়াংছড়ি বাস টার্মিনাল ভবন নির্মাণ ও রোয়াংছড়ি বাসস্টেশন পাড়ায় ফুটওভার ব্রিজ নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অথ্যায়নে দুই কোটি ২৫ লাখ টাকা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এগুলো হচ্ছে, রোয়াংছড়ি বাস টার্মিনাল ভবন নির্মাণ ও রোয়াংছড়ি বাসস্টেশন পাড়ায় ফুটওভার ব্রিজ নির্মাণ।
উদ্ধোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি পাবত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই সরকারের আমলে রাস্তা ঘাট, ব্রীজ, মন্দির, মসজিদ, গীর্জাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নির্মাণ হচ্ছে আর এর সুফল পাচ্ছে এলাকার সাধারণ জনগণ।
তিনি চালকদের উদ্যেশে আরো বলেছেন পর্যটন শিল্পের বিকাশে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তাই এই শিল্পের বিকাশ ও স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিতে পর্যটকদের সঙ্গে ভালো আচরণ করুন। এবং চালকরা অবৈধ কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই সব পরিবহন মালিকদের চালকদের প্রতি নজর রাখার অনুরোধ করেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, পৌর মেয়র মো. ইসলাম বেবী,আচ্ঞালিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,নিবাহী ম্যাজিষ্ট্রাট অমিত রায়,সদর উপজেলার চেয়ারম্যন একেএম জাহাঙ্গীর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্পপরিচালক আবদুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, শৈলশোভা পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুসসহ বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক ও আওয়ামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited