ওমর ফারুক সুমন | ০১:২৯ পিএম, ২০২১-০৬-২৩
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল ও অসহায় কর্মহীন দুই শতাধিক পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ই জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসচ্ছল অসহায় কর্মহীন পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম।
বিতরণকালে বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, আমতলী ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের ফলে সারাদেশে খেটে খাওয়া ও দিনমজুর পরিবারবর্গ আর্থিক ভাবে ভেঙে পড়েন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক সহায়তার ত্রাণ গরীব মানুষের মাঝে বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় ২শতাধিক অসচ্ছল ও দুঃস্হ গরীব পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ঢাল, ১ কেজি তেল, ২ কেজি আলু ও ১ কেজি পেয়াজ করে প্রয়োজনীয় সামগ্রী সবার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited