নুরুল কবির | ০৩:৪০ পিএম, ২০২১-০৬-২৩
বান্দরবানের রোয়াংছড়িতে ইসলাম ধর্ম গ্রহণের পর উপজাতীয় সন্ত্রাসীদের গুলিতে নিহত ওমর ফারুকের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বিভিন্ন মসজিদের ইমাম ও আলেমওয়ালারা। বুধবার (২৩জুন) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কমূচীতে অংশ নেন সর্বস্থরের জনতা।
মানববন্ধনে বক্তারা বলেন- পুরো দেশের মধ্যে পাবত্য জেলা বান্দরবান সম্প্রতি ও শান্তির মডেল। আর এই সম্প্রতির এলাকায় যারা শান্তি বিনষ্ট করতে চায় তাদের ধিক্কার জানাই। এসময় তারা নিহত নওমুসলিম ওমর ফারুকের হত্যাকারী সন্ত্রাসী জনগোষ্টীর গ্রেফতার, পাহাড়ী জনপদে বসবাসরত সকল সন্ত্রাসীদের মূলোৎপাটন, প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুন:স্থাপন, বিচারবিভাগীয় তদন্ত প্রতিবেদন জাতির সামনে প্রকাশ, শাস্তি নিশ্চিতসহ অন্যান্য নওমুসলিম পরিবারগুলোর নিরাপত্তা, সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-আলেম সমাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান। মানববন্ধন শেষে ইমাম ও আলেমওয়ালারা জেলা প্রশাসকের মাধ্যমে ৯দফা দাবী সংবলিত একটি স্মারকলিপি পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে।
এসময় উপস্থিত ছিলেন- বান্দরবান কেন্দ্রিয় জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা আলাউদ্দীন ইমামী, বাজার শাহে জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা এহছানুল হক আল মূইন, মাওলানা আহমদ জহির, আবদুল আওয়াল,মাওলানা মজিবুল হক ,প্রেসক্লাব সাবেক সভাপতি বাদশা মিয়া মাষ্টার, মাওলানা আবুল কালাম আজাদ।
উলেখ্য, গত (১৮জুন) বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের তুলা ঝিড়ি পাড়ায় নওমুসলিম এক মসজিদের ইমামকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পাচঁ দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃখলা বাহিনীর সদস্যরা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited