মাহাদি বিন সুলতান | ১১:৪৮ পিএম, ২০২১-০৬-২৩
পার্বত্য জেলা রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান নানিয়ারচর উপজেলা পরিদর্শণ করেছেন।
বুধবার সকালে ঘিলাছড়ি ইউনিয়নে কুতুকছড়ি আর্মি ক্যাম্প এলাকায় উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার ওসি মোঃ সাব্বির রহমান, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। নানিয়ারচর সফরকালে জেলা প্রশাসক গৃহ ও ভূমিহীনদের নবনির্মিত ঘর ও নির্মিতব্য ঘরসমূহ পরিদর্শণ করেন। পরিদর্শনকালে সুবিধাভোগীদের সাথে কথা বলেন এবং পরিবারের খোঁজ খবর নেন। এসময় সুবিধাভোগী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর ঘর পরিদর্শণ শেষে বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড বগাছড়ি আমতলা এলাকায় সড়ক সংস্কার কার্যক্রম পরিদর্শণ করেন। সড়ক পরিদর্শণ শেষে ইসলামপুর এলাকায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের একটি ঘর, নানিয়ারচর শ্রম কল্যাণ সমবায় সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক করেন এবং ইসলামপুর পুর্নবাসন সরকারী প্রাথকিক বিদ্যালয়ের ডিজিটাল ক্লাস রুম পরিদর্শণ করেন। পরে নানিয়ারচর থানা পরিদর্শণ করেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসক মিজানুর রহমান কে গার্ড অব অনার প্রদান করে নানিয়ারচর থানা পুলিশ।
থানা পরিদর্শণ শেষে নানিয়ারচর খাদ্য গুদাম পরিদর্শণ ও নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited