মাসুদ পারভেজ নির্জন | ০৩:১৮ পিএম, ২০২১-০৬-২৪
করোনা মহামারীতে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পার্বত্য রাঙামাটি শহরের শতাধিক হতদরিদ্র পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ইসিবি’র সদর জোন কর্তৃপক্ষ।
২৪ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও রাঙামাটি রিজিয়নের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রাঙামাটিস্থ চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সদর জোন ১১ ইবির সার্বিক ব্যবস্থাপনায় এই ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরজোনের অধিনায়ক বিএ-৬৮৮৩ লেঃ কর্নেল এস এম আমিনুল ইসলাম-পিএসসি।
রাঙামাটি শহরস্থ ভেদভেদি কলেজ গেট, মোহাম্মদপুর, রিভার্ভ বাজার, বনরূপা, শান্তিনগর এলাকার কর্মহীন, দুস্থ এবং অসহায় হতদরিদ্র মানুষের মাঝে চাউল,ডাল, আটা, আলু, লবণ, একটি করে লুঙ্গি ও গামছা’র প্যাকেট ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এসময় সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন-পিএসসি, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাদমানুর রহমান অর্ণবসহ জোনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited