আইয়ুব চৌধুরী | ০৬:০০ পিএম, ২০২১-০৬-২৪
রাঙামাটি: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় পুলিশ প্রহরায় থাকা অবস্থায় কৃষি ব্যাংক লুটের চেষ্টা চালিয়েছে একটি চক্র। বৃহস্পতিবার (২৪জুন) ভোরে উপজেলা পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কৃষি ব্যাংক রাজস্থলী উপজেলা শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) চৈশমং মারমা বলেন, বৃহস্পতিবার সকালে ব্যাংকের কর্মচারী ফোন করে আমাকে জানায়, ব্যাংকের প্রবেশদারের তালা ভাঙ্গা। ইন্টারনেটের সংযোগ বিছিন্ন, কম্পিউটার এবং অফিসের আসবাবপত্র মাটিতে ছুড়ে ফেলে দেয়। ব্যাংকের ভোল্ট ভাঙ্গার চেষ্টা চালানো হয়েছে।
ব্যাংকের ম্যানেজার আরও বলেন, ওইদিন আমাদের নৈশ প্রহরী রফিক আহমদ ডিউটিতে থাকার কথা থাকলেও তিনি ঘটনার দিন অনুপস্থিত ছিলেন। আমরা এখন ভয়ে আছি।। কোন বড় শক্তি এ অপকর্ম করে থাকতে পারে বলে যোগ করেন ম্যানেজার।
এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নিরাপত্তাবাহিনী এবং পুলিশ সদস্যরা।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান বলেন, ব্যাংক প্রহরায় সব সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকেন। কিন্তু পুলিশের উপস্থিতিতে কি ভাবে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ সুপারকে ঘটনাটির ব্যাপারে অবগত করা হয়েছে।
ওসি আরও বলেন, ব্যাংক ম্যানেজার থানায় অভিযোগ দাাখিল করেছেন। ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে তাদের ব্যাপারে আমরা খোঁজ-খবর নিচ্ছি।
১৯৮৬ সালে দিন দুপুরে প্রকাশ্যে একদল লুটেরা কৃষি ব্যাংক লুট করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই ব্যাংকের নিরাপত্তা দিতে পুলিশ মোতায়েন করে প্রশাসন। ঘটনার দীর্ঘ ৩৫বছর পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিকে আবারো লুঠের চেষ্টা চালানো হয়েছে।ব্যাংকের ঘটনায় এলাকায় চরম আলোচনা সমালোচনার ঝড উঠেছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited