মাহাদি বিন সুলতান | ১০:০৬ পিএম, ২০২১-০৬-২৪
শুদ্ধাচার পুরষ্কার নীতিমালা ২০১৭ এর আলোকে রাঙামাটিতে নির্বাচিত হয়েছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার। তিনি উপজেলা পর্যায়ে শুদ্ধাচার পুরষ্কার ২০২১ অর্জন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় হল রুমে শিউলি রহমান তিন্নীর হাতে জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২০২০-২০২১ এর সম্মাননা এবং সনদ হাতে তুলে দেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মামুন মিয়া ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে শুদ্ধাচার চর্চা এবং ১৯টি শুদ্ধাচার সূচকের উপর ভিত্তি করে শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ (৫-১০) গেড-এ শিউলি রহমান কে শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়।
এবিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নীতিমালায় বর্ণিত সূচকের উপর ভিত্তি করে এবং প্রদত্ত পদ্ধতি অনুসরণ করে শিউলি রহমান কে পুরষ্কার প্রদানের জন্য নির্ধারিত করা হয়েছে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে শিউলি রহমানকে সম্মাননা স্বারক, সনদপত্র ও ১মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited