মাহাদি বিন সুলতান | ১০:০৮ পিএম, ২০২১-০৬-২৪
সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের করনীয় শীর্ষক আলোচনা সভা, সনদ বিতরণ এবং জেলা ইমাম সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে এবং ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফিল্ড সুপারভাইজার মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাসছের হোসেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি ইমাম সমিতির সভাপতি ক্বারী মাওলানা ওসমান গনী চৌধুরী, কালেক্টর জামে মসজিদের খতীব মাওলানা আবুল হাশেম, ফিল্ড অফিসার মোঃ আলী আহসান ভুঁইয়া ও কাঠালতলী জামে মসজিদের খতীব মাওলানা মোঃ সেকেন্দার হোসাইন রেজভী প্রমূখ।
এসময় পুলিশ সুপার বলেন, ইমামগণ সমাজের সর্বশ্রদ্ধেয় গুনী ব্যক্তি। আপনারা চাইলে আপনাদের ধর্মীয় প্রচারণার মাধ্যমে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে পারবেন। আপনারা শুক্রবার জুমু'য়ায় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে আলোচনা রাখবেন। এর মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ দূর করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ইমামদের সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদ এটা এখন আলোচ্য বিষয় নয়। একজন প্রকৃত ইমাম বা আলেম সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে জড়িত নয়। আন্তর্জাতিক একটা মহল বাংলাদেশকে বিশ্ব দরবারে হেয় প্রতিপন্ন এবং দেশের অর্থনীতিকে ধংস করতে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আপনারা গুজবে কান দিবেন না। গুজবে কান না দিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের মান উজ্জ্বল করতে পারেন। এখন মুঠোফোনের মাধ্যমে গুগল ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশর সব তথ্য জানতে পারি। বাংলাদেশ সরকার আমাদের সেই সুযোগ করে দিয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited