থানচি প্রতিনিধি | ১০:৪৫ পিএম, ২০২১-০৬-২৫
স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় এনজিও সংস্থা তহ্ জিংডং নামে এই সংগঠনের আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের আওতায় গার্লস ক্লাব পর্যায়ে কর্মরত ফিমেল মেন্টরদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা বুধ, বৃহস্পতি, শুক্রবার ৩দিন ব্যাপী স্থানীয় মেঘবতি রিসোর্ট সেন্টারে অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ, কর্মশালা তহ্ জিংডং এর প্রকল্প সমন্বয়ক রমেশ চন্দ্র তঞ্চঙ্গ্যা সভাপতিত্ব করেন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী স্বাস্থ্য পরিদর্শক ঔম প্রকাশ সেন, বিশ^ দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, সিমাভি, নেদারল্যান্ড ও বিএনপিএস যৌথ অর্থায়নের মেঘবতি রিসোর্ট সেন্টারে অনুষ্ঠিত কর্মশালা শুক্রবার সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা , সাবেক ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, তহ্জিংডং ব্যবস্থাপক উচনু মারমা সভাপতিত্ব করেন ।
কর্মশালা গার্লস ক্লাব পর্যায়ে কর্মরত ফিমেল মেন্টর ২০ জন সদস্য অংশ গ্রহন করেন।কর্মশালা বক্তারা বলেন প্রকল্পটি গুরুত্বপূর্ণ থিমেটিক বিষয় গুলো নিয়ে কাজ করছে যৌণ ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, জেন্ডার বা লিঁঙ্গ ভিত্তিক সহিংসতা এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরী ও অপরিহার্য, পার্বত্য অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীদের জন্য এটি খুবই জরুরী। থানচির মত প্রত্যন্ত অঞ্চলে অতি দূর্গমতা ও কুসংস্কারাচ্ছন্নতার অধিকাংশ নারী প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ও পরিবারের মানবিক সাপোর্ট থেকেও বঞ্চিত হচ্ছে।
মাসিকের সময় প্রয়োজনীয় স্বাস্থ্য পরিচর্য়ার সচেতনতার অভাবে অধিকাংশ নারীর জরায়ু টিউমার ও ক্যান্সারের মত জটিল রোগে আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে। প্রয়োজনীয় বিষয়বস্তু গুলো গ্রাম পর্যায়ে পরিকল্পনা মাফিক কাজ করলে অনেক সচেতনতা বৃদ্ধি পাবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited