নিজস্ব প্রতিবেদক | ০৫:০৩ পিএম, ২০২১-০৬-২৬
রাঙামাটির নানিয়ারচরে অটোরিক্সা (সিএনজি) নিয়ন্ত্রণ হারিয়ে ১জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে রাঙামাটি খাগড়াছড়ি সড়কে উপজেলার বগাছড়ি ৩রাস্তার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি (চট্টগ্রাম থ- ১২.৯৮২৭) উল্টে পড়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। এই ঘটনায় রাঙামাটির বাসিন্দা যাত্রী সজিব চাকমা (২৬) গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নানিয়ারচর থেকে রাঙামাটি সদরে যাওয়ার পথে বগাছড়ি ঢালু সড়কে নামার সময় যান্ত্রিক ত্রুটির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা দ্রুত আহত সজিবকে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় সিএনজি চালক বেবিলন চাকমা (৩০) রাঙামাটি সদর উপজেলার বাসিন্দা।
এদিকে স্থানীয়রা জানান, রাস্তার মাথা এলাকায় ইদানীং সড়ক দূর্ঘটনা বেড়ে চলেছে। ফিটনেস ও লাইসেন্সহীন গাড়ি চলাচল কে দায়ি করছেন স্থানীয়রা। করোনাকালীন সময়েও চালক বেবিলন ৪জন যাত্রী নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী জানান, সড়ক দূর্ঘটনা রোধে উপজেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। সিএনজি চালক ও মালিক সমিতিকে করোনাকালীন নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদেরও সচেতন হতে হবে। যাতে করে অতিরিক্ত যাত্রী পরিবহণ না করা হয়। সড়ক দূর্ঘটনা রোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited