বাঘাইছড়ি প্রতিনিধি | ০৮:১৬ পিএম, ২০২০-০৯-৩০
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতুর বিদায় সংবর্ধনার আয়োজন করেছে উপজেলার অফিসার্স ক্লাব। ৩০ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ প্রায় দেড় বছর বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারনে চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।
বাঘাইছড়ি উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা মোঃ তোফায়েল আহম্মেদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলি হোসেন, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি দিলিপ কুমার দাশ, সরকারী ও বেসরকারী দপ্তরের প্রধান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ, বাঘাইছড়ি প্রেস ক্লাব ও অফিসার ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা স্বারক তুলে দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এক আবেগঘন বক্তব্য প্রদান করেন, বাঘাইছড়ি আমার হৃদয়ে থাকবে, আমি দেশের যে প্রান্তেই থাকিনা কেন বাঘাইছড়িবাসীর পাশে থাকবো। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ও প্রেস ক্লাবের পক্ষ থেকে কেক কেটে এই কর্মকর্তার জন্মদিন পালন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited