আল মামুন | ১২:০১ এএম, ২০২১-০৬-২৮
পানছড়ির সদরের মোহাম্মদপুর গ্রামের শারিরীক প্রতিবন্ধি বৃদ্ধ আব্দুর রশিদ সেনা বাহিনীর অর্থায়নে পেল থাকার নতুন ঠিকানা। রবিবার (২৭ জুন ২০২১) দুপুরে বৃদ্ধ আব্দুর রশিদের ছোট ছেলে নায়েব আলীর হাতে সে প্রত্যাশার ঘরের চাবি তুলে দেন খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মোঃ সুলতান মাহমুদ শেখ।
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে মোহাম্মদপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী আব্দুর রশিদ জীবন কাঁটছিল ভাঙ্গা ঘরে। চলতি বছরের এপ্রিল মাসে তিনি একটি মাথা গোঁজার ঠাঁই পেতে আবেদন করেন জোন অধিনায়কের কাছে। আবেদনটি যাচাই-বাছাই শেষে মে মাসেই খাগড়াছড়ি সদর জোন ঘর নির্মাণের কার্যক্রম শুরু করে ০৯ জুন নির্মান কাজ সমাপ্ত করেন।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম পিএসসি জানান, মানুষের মৌলিক পাঁচটি অধিকার এর মধ্যে বাসস্থান অন্যতম। মানুষ তার মৌলিক অধিকারসমূহ যাতে সঠিকভাবে ভোগ করতে পারে খাগড়াছড়ি সদর জোন এ বিষয়ে সর্বদাই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, খাগড়াছড়ি সদর জোন যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আর্ত-মানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে।
পার্বত্য অঞ্চলের জনগণের জানমাল রক্ষা ও যেকোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনা বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি জানান। পাশাপাশি সাম্প্রদায়িকতার বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল ধরণের সহযোগীতা চলমান থাকবে বলে তিনি জানান।
ঘরের চাবী হস্থান্তর কালে অনুষ্ঠানে পানছড়ি সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন মো. আহসান হাবিব,পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দুলাল হোসেন , সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আরিফুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাথ দেব,নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,মুক্তিযোদ্ধা শিশু মিয়া,আব্দুল গনি, ইউপি সদস্য মতিউর রহমান এতে অংশ নেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited